প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পিএম

সংগৃহীত ছবি
জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার পরিকল্পনা করছেন। তিনি গাজা ও কম্বোডিয়ায় শান্তি চুক্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।
সোমবার এই দুই নেতার বৈঠকের আগে জানানো হয়, তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার ব্যবস্থাও করছেন।
একাধিক সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সানা তাকাইচি মনে করেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও ফিলিস্তিনে হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা ছিল ‘অভূতপূর্ব’ এবং ‘ঐতিহাসিক’।
তাকাইচি বলেন, এই দু’টি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এক নজিরবিহীন সাফল্য, যা বিশ্বের স্থিতিশীলতায় অবদান রাখবে। সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ