সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
নির্বাচন বানচালের চেষ্টা জনগণ সহ্য করবে না : ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা কখনোই জনগণ মেনে নেবে না। তিনি বলেন, জামায়াতকে এখন বিভ্রান্তি সৃষ্টির পথ পরিহার করে গণতান্ত্রিকভাবে তাদের জনপ্রিয়তার পরীক্ষা দিতে ভোটের মাঠে নামতে হবে।

মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক জানান, নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দিবে না।

জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো।

রাজনৈতিক বিভেদ না বাড়ানোর পরামর্শ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াতের উদ্দেশে বলেন, আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামুন, আর সাহস থাকলে নির্বাচনে অংশ নিন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বানচাল   চেষ্টা   জনগণ   সহ্য   করবে না   ফারুক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close