বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবিতে তরুণ উদ্যোক্তারা পেলেন সাড়ে পাঁচ লক্ষ টাকার প্রি-সিড ফান্ড
বাকৃবি প্রতিনিধি-
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তরুণ উদ্যোক্তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) ফাইনাল পিচ প্রেজেন্টেশন ডে। তিন মাসব্যাপী মেন্টরশিপ ও প্রোটোটাইপ উন্নয়ন কার্যক্রম শেষে অংশগ্রহণকারী দলগুলো প্রোগ্রামে তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে মোট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। যেখানে কোহর্ট ৩ এর বিজয়ী দলগুলো মোট দুই লক্ষ আশি হাজার টাকা এবং কোহর্ট ৪ এর বিজয়ী দলগুলো মোট দুই লক্ষ সত্তর হাজার টাকা পেয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।


তিনি বলেন, ইনোভেশন কোহর্ট ৩ -এ চ্যাম্পিয়ন হয় 'সহজায়ন', প্রি-সিড ফান্ড হিসেবে তাদের ৫০ হাজার টাকা প্রদান করা হয়। ইনোভেশন কোহর্ট ৪ -এ চ্যাম্পিয়ন হয় ‘আইফিশগার্ড’, প্রি-সিড ফান্ড হিসেবে তাদের প্রদান করা হয় ৫৫ হাজার টাকা। আগামী জানুয়ারি মাসের পর ৫ম ও ৬ষ্ঠ কোহর্টের কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রি-সিড ফান্ডিং পেলাম কিনা সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হলো আমরা নিজেদের কতটা এগিয়ে নিতে পেরেছি৷ এটাই আসল সফলতা। কীভাবে একটি আইডিয়াকে ব্যবসায়িকভাবে রূপ দেওয়া যায়, কীভাবে সেটাকে কমার্শিয়ালাইজ করা যায়, আমার ভেতরে কি সেই জ্ঞান এসেছে এটাই আমাদের যাচাই করা উচিত। আমি চাই তোমরা এখান থেকেই আরও সামনে এগিয়ে যাও, নিজেদের আইডিয়াকে বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাও। 


এছাড়া ফাইনালে জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন-ডিইআইইডি থেকে জনাব আবদুল্লাহ আল মামুন, বাকৃবি থেকে অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে জনাব মো. নিজামুল আলম এবং বিএইচটিপিএ থেকে ডিইআইইডির সহকারী প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মাহাবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবি ইনোভেশন হাবের সদস্য অধ্যাপক ড. মো সহিদুজ্জামান ও অধ্যাপক ড. মো. রোস্তম আলী, ইউআইএইচপির ইউনিভার্সিটি ইনোভেশন হাব ম্যানেজার জাকেরা রহমান। প্রোগ্রামটি সার্বিকভাবে সঞ্চালনা করেন ইউআইএইচপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাহিয়ান বিন আব্দুল্লাহ।


বাকৃবিতে ১ আগস্ট মোট ১৮টি দল নিয়ে প্রোগ্রামটির তৃতীয় ও চতুর্থ কোহর্টের কার্যক্রম শুরু হয়। প্রায় তিন মাসের নিবিড় মেন্টরশিপ শেষে আজকের অনুষ্ঠানে ১২টি দল (প্রতি কোহর্ট থেকে ৬টি করে) জুরি বোর্ডের সামনে তাদের প্রোটোটাইপসহ চূড়ান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করে। এর আগে বাকৃবিতে ১ম ও ২য় কোহর্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। 


উল্লেখ্য, ইউনিভার্সিটি ইনোভেশন হাব (UIH) প্রোগ্রামটি ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক বাস্তবায়িত একটি উদ্যোগ।তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী আইডিয়াকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার লক্ষ্যে বর্তমানে এটি দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হচ্ছে।  


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  বাকৃবিতে   তরুণ উদ্যোক্তা   প্রি-সিডফান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close