বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন ট্রেজারি মন্ত্রণালয় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। 

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট পেত্রো ক্ষমতায় আসার পর কোকেন উৎপাদনে উল্লম্ফন ঘটেছে। যুক্তরাষ্ট্রে এই বিপুল কোকেন প্রবেশ করে আমেরিকানদের জীবন বিপর্যস্ত করছে। প্রেসিডেন্টকে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে ট্রেজারি বলেন, আমরা যুক্তরাষ্ট্রে মাদকপাচার সহ্য করব না।

নিষেধাজ্ঞার পর প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যমে দাবি করেছেন, ট্রেজারির তথ্য মিথ্যা। তার কথায়, সরকারের আমলে কোকেন উৎপাদন হ্রাস পেয়েছে এবং জব্দকৃত কোকেনের পরিমাণ ইতিহাসে সর্বোচ্চ।

মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল পরিমাণ মাদক পাচার হয়। গত দুই মাসে নৌ অভিযানে ১০টি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, এতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে পেত্রোর দ্বন্দ্ব ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভিসা না দেওয়াসহ, সাহায্য স্থগিত এবং উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে।

পেত্রো এক্সে পোস্টে লিখেছেন, আমরা এক পা-ও পিছু হটব না এবং কখনও হাঁটু গেড়ে বসব না।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কলম্বিয়া   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close