শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের পথে বরকে বাবাসহ ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৩:৫৪ PM

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা অঞ্চলের রান্টিস শহরে বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে তার বাবাসহ ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি সেনারা। 

শুক্রবার (২৪ অক্টোবর) এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা, যার উদ্ধৃতি দিয়েছে আল জাজিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বর আউন সাফি ও তার বাবা মাজেন সাফি গাড়িতে করে কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রান্টিস শহরের প্রবেশদ্বারে পৌঁছালে ইসরায়েলি সেনারা তাদের গাড়ি থামিয়ে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে। এ সময় সেনারা গাড়ির চাবিও নিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার সময় পরিবারটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছিল। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনো জানানো হয়নি কেন তাদের আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের ঘটনা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের আরও একটি উদাহরণ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   বর   বাবা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close