সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় স্থান করে নিয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ প্রকাশিত এক প্রতিবেদনে সিলেটসহ মোট সাতটি মনোরম স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে সুন্দর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে চা-বাগান ও পাহাড়ের মনোরম পরিবেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন চোখের আরাম। চারপাশের সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য এমন অনুভূতি দেয়, যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট ম্যাচ চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বিশেষ করে সকাল বা সন্ধ্যার আলোয় সিলেটের পাহাড় ঘেরা মাঠের সৌন্দর্য আরও বেড়ে যায়। কুয়াশা ও গোধূলির আলোয় মাঠ যেন এক স্বপ্নরাজ্য।’

ক্রিকেট ৩৬৫-এর তালিকায় সিলেট ছাড়াও রয়েছে, দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।

উল্লেখ্য, ২০০৭ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। এরপর ২০১৪ সালের ১৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে। এরপর থেকে এটি বিপিএল, বহু আন্তর্জাতিক সিরিজসহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে।


স্বদেশ প্রতিদিন/এমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:   সুন্দরস্টেডিয়াম   সিলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close