সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মাদারীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম

মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, দুপুরে জাহিদ তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় এক পর্যায়ে পানির গভীরে ডুবে যায় সে। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম পুকুরে ডুবে জাহিদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্বদেশ প্রতিদিন/এমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   স্কুলছাত্র   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close