বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উগান্ডায় ৬৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে বুধবার মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলুতে যাওয়ার মহাসড়কে দুটি বাস বিপরীত দিক থেকে আসা অন্য যানবাহনকে ওভারটেক করার সময় কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় এবং অধিক গতির কারণে এই ধরনের দুর্ঘটনা সাধারণ। তবে একবারে ৬৩ জনের মৃত্যু অস্বাভাবিক এবং তীব্র ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হচ্ছে।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা জানান, দুর্ঘটনার পর আহতরা রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলেন। উদ্ধারকাজে সময় লাগার কারণে অনেক আহত দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন।

উগান্ডায় সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৫,১৪৪ জন, ২০২৩ সালে ৪,৮০৬ জন এবং ২০২২ সালে ৪,৫৩৪ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  উগান্ডা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close