বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোদাগাড়ীতে স্বর্ণ উদ্ধার, পুলিশের অভিযানে ধোঁয়াশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:১০ পিএম
গোদাগাড়ীতে স্বর্ণ উদ্ধার, পুলিশের অভিযানে ধোঁয়াশা

গোদাগাড়ীতে স্বর্ণ উদ্ধার, পুলিশের অভিযানে ধোঁয়াশা

গোদাগাড়ী উপজেলার হাটপাড়া ঘাট এলাকায় স্বর্ণের বার আটককে ঘিরে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। আটক সময়, উদ্ধার প্রক্রিয়া ও স্বর্ণের পরিমাণ নিয়ে পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি দেখা দিয়েছে।

গত ২০ অক্টোবর দুপুর প্রায় ৩টার সময় সিভিল পোশাকে তিনজন পুলিশ সদস্য হাটপাড়া ঘাটে এসে নৌকা থেকে নামিয়ে মোশাররফ নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউকে কিছু না জানিয়েই তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান তারা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ আবার ঘটনাস্থলে ফিরে এসে স্বর্ণ উদ্ধারের কথা জানায়।

এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, এসআই কুদ্দুস, এসআই রেজাউল, এএসআই মজনু মিয়াসহ পুলিশের অন্যান্য সদস্যরা। তারা জানান, আসামির কোমরে বেঁধে রাখা অবস্থায় ৫টি স্বর্ণের খণ্ডাংশ বার পাওয়া গেছে। স্থানীয় দুজনকে সাক্ষী করে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়।


এসআই কুদ্দুস বলেন, “আমরা বিকেল ৩টার সময় ঘটনাস্থলে যাইনি। সাড়ে সাতটার দিকে খবর পেয়ে গিয়ে আসামিকে স্বর্ণসহ আটক করি। ঘটনার সময় আমি, ওসি মোয়াজ্জেম, এসআই রেজাউল, এএসআই মজনু ও কনস্টেবলরা উপস্থিত ছিলাম।”

তবে অভিযানে থাকা এএসআই মজনু মিয়া স্বীকার করেন, “৩টার সময় আমরা আসামিকে তুলে এনেছিলাম, কিন্তু তখন কিছু পাওয়া যায়নি। থানায় আনার পর স্বর্ণ পাওয়া গেছে।” পরে স্বর্ণ উদ্ধার দেখানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

ওসি (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “৩টার সময় আসামিকে গ্রেপ্তারের তথ্য সঠিক নয়। সন্ধ্যার পর আটক করা হয়েছে। স্থানীয়রা যেটা বলছে সেটা পুরোপুরি মিথ্যা।”

ঘটনার প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি মমিন বলেন, “তিনজন সিভিল পুলিশ এসে ৩টার সময় তাকে তুলে নিয়ে যায়। তখন কিছুই দেখায়নি। সন্ধ্যার দিকে এনে দেখায় পাঁচটা স্বর্ণের বার।”

স্থানীয়রা অভিযোগ করেন, উদ্ধার করা স্বর্ণ আসলে আরও বেশি ছিল। পূর্ণাঙ্গ স্বর্ণের বার কেটে খণ্ডাংশ দেখানো হয়েছে এবং বড় একটি অংশ গোপন রাখা হয়েছে বলে তাদের দাবি। হাটপাড়ার কিশোর মুহিন ইসলাম জানায়, “৩টার সময় লইয়া গেছে, আবার এশারের পর আইন্না দেখাইছে সোনা পাইছে।”

একই এলাকার নিতাই জানান, ছবিতে যে সোনার খণ্ড দেখায়, আটক সময় সেগুলো এত ছোট ছিল না—বরং মোটা ও বড় ছিল।

ঘটনার স্বচ্ছ তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  গোদাগাড়ী   স্বর্ণ উদ্ধার   পুলিশ   অভিযানে ধোঁয়াশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close