শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের বাসিন্দা অ্যাডভোকেট মো. রাকিবুল হাসান জনস্বার্থে ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশের আইজি, কারা অধিদপ্তরের মহাপরিচালক এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ চলতি সপ্তাহে রিটের শুনানি গ্রহণ করতে পারেন।

রিটে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। বাদীর অভিযোগ, নোবেল কর্তৃক তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং মামলাটি বিচারাধীন ছিল।

আসামি নোবেলের পক্ষ আদালতে লিখিতভাবে বাদীকে বিয়ে করার জন্য অনুমতি চেয়ে ছিলেন। পরবর্তীতে বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে বিয়ের বিষয়টি সম্পন্ন করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সংবাদমাধ্যমগুলো বিষয়টি ফলাও করে প্রকাশ করেছে এবং নোবেলের ঝলমলে ছবি সংযুক্ত করেছে।

রিটে বলা হয়েছে, এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও কারাগার ও আদালত প্রাঙ্গণে ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারী বা কন্যাশিশুর বিয়ে ঘটেছে। বিষয়টি সামাজিক ও আইনগতভাবে অত্যন্ত নিন্দনীয়। বিয়ের মাধ্যমে গুরুতর অপরাধকে বৈধতা দেওয়া, অপরাধীর জন্য সহজ পথ তৈরি করছে এবং অন্যদের প্ররোচনা দিচ্ছে।

রিটে আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণ একটি জঘন্যতম ফৌজদারি অপরাধ। বাংলাদেশের আইন অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই ধরনের অপরাধে আপস-মীমাংসার কোনো সুযোগ নেই। এরপরে বিয়ের মাধ্যমে বিচারপ্রক্রিয়া এড়িয়ে যাওয়ার ঘটনা সমাজ ও আইনের প্রতি চ্যালেঞ্জ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিয়ে   হাইকোর্ট   রিট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close