প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:১০ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে।
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়গুলো উঠে এসেছে।
তিনি বলেন, প্রতীক সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের আচরণে এনসিপি সন্তুষ্ট নয়, তবে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য বলে আইআরআই প্রতিনিধি দলের কাছে আশা প্রকাশ করেছে এনসিপি।