বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বার্সার গোল সুনামি, রাশফোর্ড কি ফিরছেন আবারো প্রাইমে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গতকাল যেনো ফ্লিকের শিষ্যদের যেনো ভর করেছে নিজেদের হারানো ছন্দ। চ্যাম্পিয়নস লিগে ইঞ্জুরি থেকে ফেরা ফারমিন লোপেজের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল পেয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের দল। এই জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে আছে বার্সেলোনা।

তবে এদিনে নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের সঙ্গে বার্সেলোনার লড়াইটা ছিল অনেকটাই একপেশে। ম্যাচের সপ্তম মিনিটেই লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। পরে ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দিগুন করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সে এরিক গার্সিয়ার হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় অলিম্পিয়াকোস। স্পট কিকে অলিম্পিয়াকোসের মরক্কোর ফরোয়ার্ড আইয়ুব এল কাবিই গোল করে ব্যবধান কমালেও সে আনন্দ বেশিক্ষণ টেকেনি।
 
এরঠিক ৪মিনিট পর অলিম্পিয়াকোসের আর্জেন্টাইন ডিফেন্ডার সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় গ্রিকরা। 

এরপর ৬৬ মিনিটে বক্সের ভেতরে রাশফোর্ডকে ফাউল করলে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন বার্সার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। ৭৪ থেকে ৭৯ মিনিটের মধ্যে মার্কাস রাশফোর্ডের জোড়া গোল ও ফারমিন লোপেজের হ্যাটট্রিক পূরণ করা গোলে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছারে বার্সেলোনা। 

ম্যাচ শেষে রাশফোর্ডের প্রশংসা করে কোচ হানসি ফ্লিক বলেন, “রাশফোর্ড আজ ভালো খেলেছে। নয় নম্বরের ভূমিকায় খেলা তার পক্ষে সহজ নয়। ম্যাচের প্রথম মিনিটগুলোতে আমরা মনে হয় চাপ নিতে হিমশিম খাচ্ছিলাম, কিন্তু শেষে তার সুযোগ তৈরি ও পেনাল্টি জেতা।”

ফ্লিক আরো বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হল সে গোল করেছে। আমি তার কাছ থেকে যা চাই তার শতভাগ সে আমাকে দিচ্ছে।”

এদিকে অনেকদিন পর নিজেদের প্রিয় দলের এমন পারফরম্যান্স দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন বার্সা সমর্থকরা। তারা আশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রিয় দলের জন্য শুভ কামনা জানিয়ে বলছেন, “কাম ব্যাক এগেইন বার্সা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বার্সেলোনা   গোল   রাশফোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close