সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৪:০৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হাইকোর্ট এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছেন। 

আজ বুধবার (২২ অক্টোবর) রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

হাইকোর্ট রুল জারি করেছেন, যে প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার গত আগস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে সভাপতি পদে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল। প্রজ্ঞাপনে আগামী ৩১ নভেম্বরের মধ্যে সংশোধনের আলোকে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।

অ্যাডভোকেট মোকছেদুর রহমান (আবির) হাইকোর্টে এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩০ নভেম্বর পর্যন্ত সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধি দুই মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান   সভাপতি   স্থগিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close