বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
স্কুল-কলেজে শনিবারও ক্লাস, চলবে যত দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার নিয়মিত ক্লাস চলবে।

অধ্যক্ষ আজিজী বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে, এটি আমাদের জন্য বড় বিজয়। আন্দোলন শেষে প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা ঘরে ফিরছি। আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।”

তিনি আরও জানান, গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। তাই শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পূরণের জন্য শনিবার স্কুল খোলা রাখা হবে। “যে আট দিন আমরা ক্লাস নিতে পারিনি, সেই সময়টুকু পুষিয়ে দিতে আমরা শনিবারও ক্লাস নেব,” বলেন তিনি।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, দুই ধাপে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে।

এই সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, আন্দোলন শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যাবেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্কুল-কলেজ   ক্লাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close