প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ২:০৪ পিএম

ফাইল ছবি
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলের শুনানি আগামীকাল বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছে দেশের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন আবেদনকারী সংগঠন ‘সুজন’-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। পরবর্তী ধাপে বিএনপি, জামায়াতের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। সেই সঙ্গে মামলাটির চূড়ান্ত আপিল শুনানির অনুমতিও দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর