বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
১৭ তম ডাক মেরে হরভজনকে ছুঁলেন কোহলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা স্বপ্নের মতো করতে চেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই ঘটল তার ঠিক উল্টোটা। বল মুখ না খুলেই সাজঘরে ফেরত যেতে হলো তাকে; আর সেই সঙ্গে গড়া হলো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।

আজ রবিবার (১৯ অক্টোবর) টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। রোহিত শর্মা ১৪ বলে মাত্র ৮ রান করে ফেরার পর ক্রিজে আসেন কোহলি। কিন্তু শুরু থেকেই ছিলেন ছন্দহীন। সাত বল খেলে কোনো রান তুলতে পারেননি। অষ্টম বলে মিচেল স্টার্কের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে পয়েন্টে ক্যাচ দেন কুপার কনোলিকে। ফেরেন ‘ডাক’ মেরে।

এই আউটে কোহলি ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম বারের মতো শূন্য রানে আউট হলেন। এতে তিনি হরভজন সিংয়ের সঙ্গে ভাগ বসালেন ভারতের সর্বাধিক ডাকের তালিকায়। একই সঙ্গে পেছনে ফেলেছেন রোহিত শর্মা ও সৌরভ গাঙ্গুলিকে।

ভারতীয় ক্রিকেটারদের ওয়ানডেতে সর্বাধিক ডাক:

১. শচীন টেন্ডুলকার: ২০

২. জাভাগাল শ্রীনাথ: ১৯

৩. অনিল কুম্বলে, যুবরাজ সিং: ১৮

৪. বিরাট কোহলি, হরভজন সিং: ১৭

৫. রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি: ১৬

দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা কোহলির কাছে এই ইনিংস ছিল হতাশার। তবে সমর্থকদের বিশ্বাস, এই ‘ডাক’-এর পরই হয়তো দেখা মিলবে তার পুরনো আগ্রাসী রূপের।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কোহলি   হরভজন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close