প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি
নোয়াখালী জেলা সদর এবং বেগমগঞ্জের সীমানাবর্তী মাইজদী বাজার-অনন্তপুর এলাকায় চিহ্নিত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বোমা সাদ্দাম ও বাচ্চুকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
রোববার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে স্থানীয় সমাজসেবক কামাল উদ্দিন, মাইজদী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো.শামীম, আবুল কালাম আজাদ'সহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজদী বাজার ও অনন্তপুর এলাকাটি সদর এবং বেগমগঞ্জ উপজেলার সীমানাবর্তী হওয়ায় এখানে চিহ্নি্ত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বোমা সাদ্দাম ও বাচ্চুর নেতৃত্বে বহিরাগত মাদক ব্যবসায়ীরা এলাকা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে ইতিপূর্বে প্রতিবাদ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নেয়নি বরং তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে আতাত করে তাদের ছেড়ে দেয়। এতে এলাকার কোমলমতি কিশোররা মাদকে জড়িয়ে পড়ছেন। দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্বদেশ প্রতিদিন/শাহো