বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ঢাবির বিজয় একাত্তর হল সংসদের উদ্যােগে কবি ফররুখ আহমদের কবর জিয়ারত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:০১ পিএম
ঢাবির বিজয় একাত্তর হল সংসদের উদ্যােগে কবি ফররুখ আহমদের কবর জিয়ারত

ঢাবির বিজয় একাত্তর হল সংসদের উদ্যােগে কবি ফররুখ আহমদের কবর জিয়ারত

কবি ফররুখ আহমদের ৫২তম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল সংসদের নেতৃবৃন্দরা মরহুম কবির কবর জিয়ারত করেছেন।

আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় শাহাজাহানপুরে কবর জিয়ারত করেন তারা। এসময় হল সংসদের এজিএস ইমরান হোসাইন, সাহিত্য সম্পাদক মো. ইউসুফ আবদুল্লাহ ও পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব উপস্থিত ছিলেন।

সাহিত্য সম্পাদক মো. ইউসুফ আবদুল্লাহ বলেন, ফররুখ আহমদ ছিলেন একজন মানবতাবাদী কবি, মুসলিম জাতীয়তাবাদী কবি।‌ তিনি প্রচন্ড রকমের শক্তিশালী পুনর্জাগরণবাদী কবি ছিলেন। তার লেখনীর উপাদান‌ ছিল আরব-ইরান-তুরানের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। তিনি আরবি, উর্দু ও ফারসি শব্দের বৈচিত্র্যময় ব্যবহারে অসামান্য নৈপুণ্য দেখিয়েছেন। তিনি একাধারে কবিতা লিখেছেন‌, প্রবন্ধ লিখেছেন, সনেট লিখেছেন, শিশুদের জন্য লিখেছেন।

তিনি আরও বলেন, তবে বাংলাদেশের একজন অন্যতম‌ শক্তিশালী কবি হিসেবেই তার বেশি খ্যাতি। তার কবিতাগুলো বহু কাল পরেও আজও প্রাসঙ্গিক। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার মতো একজন স্পষ্টবাদী, আদর্শবাদী ও শক্তিশালী লেখকের আমরা শূন্যতা অনুভব করছি। আমরা বর্তমান প্রজন্মের কাছে প্রত্যাশা রাখবো, তারা ফররুখকে আরো বেশি চর্চা করবেন ; তার যে কাব্যচেতনা চেতনা ছিলো, আদর্শ ছিলো তার সাথে পরিচিতি হবেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   বিজয় একাত্তর হল  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close