বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে ‘ইনভেনটাম ৪.০’ অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৭:৪৬ PM

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ইনোভেশন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ‘ইনভেনটাম ৪.০: এ সেমিনার অন ইনোভেশন উইথ এআই’।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনোভেশন ক্লাবের সভাপতি চিরঞ্জিত পালের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মাহমুদুর রহমান, কী-নোট স্পিকার হিসেবে ছিলেন প্রফেসর জি. এম. আতিকুর রহমান এছাড়াও প্রজেক্ট মূল্যায়নের বিচারক হিসেবে ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর ইনামুল হক হিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে এআই কোর্স চালুর উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, শিগগিরই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তা স্থাপন করা হবে।” পাশাপাশি তিনি একাডেমিক পাঠ্যক্রমের বাইরে উদ্ভাবনী চিন্তাভাবনা ও নতুন কিছু করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারের পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয় ‘আইডিয়া হান্টিং’ এবং ‘আর্টিকেল রাইটিং’। প্রতিযোগিতায় মোট ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন। এর মধ্যে দুই বিভাগে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

‘আইডিয়া হান্টিং’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আব্দুল মুকিত সৌরভ, আফিফ হাসান এবং রুকাইয়া আফিয়া নেহা। অন্যদিকে ‘আর্টিকেল রাইটিং’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রাজদীপ সরকার, জান্নাতুল ফেরদৌস মিতু।এবং লর্ড বাইদ্যা পলাশ।

এছাড়া ইউআইএইচপি (UIHP) প্রজেক্টের নির্বাচিত তিনটি টিম-জিন্স টু টোটস, অঙ্কুর ও বাজশিল্ডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  খুবি   ‘ইনভেনটাম ৪.০’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close