বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ; ২৯৮ বলে টাইগারদের সংগ্রহ ২০৭ রান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:২৫ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ১১:৩৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে ব্যর্থতাই যেনো নিত্যসঙ্গী টাইগারদের। যেনো আবারো ফিরে যাচ্ছে নিজেদের পুরোনো ধাছে। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৮ (৪৯.৪) বল খেলে ২০৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

আজ শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ দেখালো আরো একবার ব্যাটিং ব্যর্থতা। প্রায় ৫০ ওভার খেলেও বলার মতো পুঁজি গড়তে পারলো না বাংলাদেশ।

এরআগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধুঁকতে থাকে টাইগাররা। তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে ওপেনিংয়ে ফেরানো হয় সৌম্য সরকারকে। সঙ্গে ছিলেন সাইফ হাসান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাইফ হাসানকে এলবিডব্লিউ করেন রোমারিও শেফার্ডকে। ৩ রানে বিদায় নেন তিনি।

এরপরের ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। দীর্ঘদিন পর দলে ফিরে ৪ রানেই সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়। ১২০ বল খেলে ৭১ রান যোগ করেন তারা। শান্তর এলবিডব্লিউয়ে ভাঙে এই জুটি। ৬৩ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রান করেন শান্ত।

এরপর হৃদয় দলকে মিরপুরের ধীরগতির পিচে টেনে হাফসেঞ্চুরি করেন ৮৭ বলে! ক্যারিয়ারে যোগ করেন ১১তম ফিফটি। ৯০ বলে ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি।

পঞ্চম উইকেটে অঙ্কন আর মেহেদী হাসান মিরাজ যোগ করেন ৫৫ বলে ৪৩ রান। ২৭ বলে ১৭ করে বিদায় নেন বাংলাদেশের অধিনায়ক। এরপর নিজের ভুলে ফিফটি মিস করেন অভিষিক্ত অঙ্কন। ৭৬ বলে ৪৬ রানের ইনিংসে ৩টি চার মারেন অঙ্কন। নুরুল হাসান সোহান করেন ১০ বলে ৯। রিশাদ হোসেন ১২ বলে ১ চার আর ২ ছক্কায় ২৬ রান উপহার দিয়ে দলকে দুইশর কাছাকাছি নিয়ে যান। ৪ বলে ১ ছক্কায় ৯ করেন তানভীর ইসলাম।

এদিকে ক্যারিবীয়দের পক্ষে জেডেন সিলস ৩টি এবং রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস নেন ২টি করে উইকেট নেন।

নিজেদের মাটিতে টাইগারদের এমন ব্যর্থতায় বেশ সরব হয়ে উঠেছেন বাংলাদেশি ক্রিকেট ভক্ত এবং সমর্থকরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা করছেন দলের এই বয়ে চলা ব্যর্থতা নিয়ে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   ওয়েস্ট ইন্ডিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close