মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৬:৩২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েল ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহের মধ্যে ১২০টি নিয়ে মানবাধিকার সংস্থা ও চিকিৎসা বিশেষজ্ঞরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, মৃতদেহগুলোতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন এবং অঙ্গ চুরির সম্ভাবনা দেখা যাচ্ছে।

গাজার সরকারি গণমাধ্যম জানায়, প্রাথমিক পরীক্ষায় মরদেহগুলোর অধিকাংশে পদ্ধতিগত নির্যাতন, মাঠে গুলি করে হত্যা এবং গাড়িচাপা দিয়ে পিষে ফেলার চিহ্ন পাওয়া গেছে। এই ১২০টি মরদেহ তিন ধাপে ফেরত দেওয়া হয়—মঙ্গলবার ৪৫টি, বুধবার ৪৫টি এবং বৃহস্পতিবার ৩০টি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, মৃতদেহগুলো পশুর মতো বাঁধা ছিল। চোখে কাপড় বাঁধা অবস্থায় দেহে ভয়াবহ নির্যাতন ও দগ্ধতার চিহ্ন রয়েছে। তিনি জানান, তারা স্বাভাবিকভাবে মারা যায়নি; হাত-পা বাঁধার পর গুলি করে হত্যা করা হয়েছে এবং মৃতদেহ মাসের পর মাস রেফ্রিজারেটরে রাখা হয়েছিল।

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, মরদেহগুলোর অনেকের গলায় দড়ির দাগ, হাত-পায়ে প্লাস্টিকের বাঁধন, কাছ থেকে গুলির ক্ষত এবং ট্যাংকচাপায় পিষে যাওয়ার চিহ্ন রয়েছে। সংস্থার মতে, ইসরায়েলি সামরিক ও গণমাধ্যমের ভাষণে ফিলিস্তিনিদের অমানবিকভাবে উপস্থাপন করা হয়েছে।

গাজার সরকারি গণমাধ্যমের প্রধান ইসমায়েল আল-থাওবত জানান, অনেক দেহের বড় অংশ অনুপস্থিত। কিছু দেহ মাথাবিহীন, হাত-পাবিহীন, চোখবিহীন এবং অভ্যন্তরীণ অঙ্গহীন, যা ইঙ্গিত দেয় অঙ্গ চুরিতে ইসরায়েলের অংশগ্রহণ।

মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে গত শুক্রবার ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায়। চুক্তি অনুযায়ী, হামাস ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে, বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত হামাস ২৮ জন মৃত ইসরায়েলি বন্দির মধ্যে সাতজনের দেহ ফেরত দিয়েছে।

ইসরায়েল ইতোমধ্যে ১২০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে, এবং মোট প্রায় ৪০০ জনের দেহ ফেরত দেওয়ার আশা করা হচ্ছে।

সূত্র:  মিডল ইস্ট আই


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   মরদেহ   নির্যাতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close