সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      
‘আমার ৭ কোটি টাকার মালামাল পুড়ে শেষ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সেগুনবাগিচার ব্যবসায়ী লিমন হোসেন জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে তার ৭ কোটি টাকার মালমাল পুড়ে গেছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি এ তথ্য জানান।

আমার সব শেষ হয়ে গেলো উল্লেখ করে লিমন হোসেন বলেন, “গত বুধবার চীন থেকে জুতা, ব্যাগ, গার্মেন্টস পণ্য আমদানি করা হয়। আগামীকাল ব্যাংকের কাজ শেষ করে মালামাল বের করার কথা ছিল। কিন্তু তার আগে আজ আগুনে সব পুড়ে গেছে। এয়ারপোর্টের ভেতর থেকে আমাদের সোর্স নিশ্চিত করেছে।”

সরকারের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, “আমার কাছ থেকে দেশের বিভিন্ন জেলার ডিলারেরা মালামাল পাইকারি কিনতেন। আমাদের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেলো। এ ক্ষতি কমাতে সরকারের সহযোগিতা চাই।”

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   বিমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close