বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমি কৃষকদের নিয়ে বাঁচতে চাই: মামুন
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:৪৭ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৫:০৩ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক জরু মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং নবীনগর আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী কে এম মামুন অর রশিদ।

বক্তব্যে মামুন বলেন, “আমি কৃষকদের নিয়ে নবীনগরে বাঁচতে চাই, কৃষকদের সাথেই থাকতে চাই। দল কাকে মনোনয়ন দেবে সেটা বড় কথা নয়, আমরা ঐক্যবদ্ধ থাকলে কৃষক দল হিসেবে আমাদের মূল্যায়ন হবেই।”

তিনি আরও বলেন, “দলের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, নবীনগরের জনগণের মুখে হাসি ফুটাতে পারবে এমন নেতাকেই মনোনয়ন দেওয়া হবে। আমি নবীনগরের শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জন্য কাজ করছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে, আর আমি সুযোগ পেলে কৃষকদের উন্নয়নে কাজ করবো।”

সভায় প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ (ভিপি শামীম)। প্রশিক্ষণ বিষয়ক আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. সাইফুল হক, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মো. কামাল হোসেন, নবীনগর পৌর কৃষক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মো. আনোয়ার খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নেতা   কৃষক   মামুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close