বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মিরপুরে আগুন: গুদামে বিষাক্ত গ্যাসের মাত্রা ১৪৯ পিপিএম, মৃত্যুর ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:০৩ AM

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় আগুনে পুড়ে যাওয়া কেমিক্যাল গুদামে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উচ্চ মাত্রা পাওয়া গেছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট জানিয়েছে, গুদামের ভেতরে গ্যাসের মাত্রা ছিল ১৪৯ পিপিএম, যা মানুষের জন্য তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী। সাধারণত ১০০ পিপিএমের বেশি হাইড্রোজেন সালফাইড মাত্রা থাকলে মানুষ অচেতন হয়ে মারা যেতে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের দলনেতা, সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ মাহমুদুজ্জামান। তিনি জানান, “গতকাল গুদামের ভেতরে গ্যাসের মাত্রা ছিল ২০ পিপিএমের ওপরে, যা আগের তুলনায় বিপজ্জনক। আজ এটি বেড়ে ১৪৯ পিপিএমে পৌঁছেছে। ১০০ পিপিএমের বেশি মাত্রা মানুষকে তাৎক্ষণিকভাবে অচেতন করতে পারে।”

মাহমুদুজ্জামান আরও বলেন, হাইড্রোজেন সালফাইডের এই মাত্রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়া গুদামের ভিতরে প্রবেশ করা জীবনঝুঁকিপূর্ণ। গ্যাসের বিস্তার রোধ করতে আশপাশের ১৫০-৩০০ মিটার এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া উচিত। বাতাসের সঙ্গে গ্যাসের চলাচল হলে অন্তত দেড় কিলোমিটার এলাকা ফাঁকা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, গুদামের ভেতরে এখনও বেশ কিছু রাসায়নিক বস্তা পড়ে আছে। গুদামের বাইরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা বর্তমানে ৭০-৮০ পিপিএম, এবং কার্বন মনো-অক্সাইড মাত্রা প্রায় নেই। তবে আজ গুদামের ভিতরে সামান্য ৩ পিপিএম কার্বন মনো-অক্সাইড পাওয়া গেছে।

মাহমুদুজ্জামান মনে করিয়ে দেন, “উৎসুক মানুষ এবং নিহতদের স্বজনরা ঘটনাস্থলে ভিড় করছেন। তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। তবে এটা সাধারণ আগুন নয়, এটি কেমিক্যালের আগুন, যা কাছাকাছি গেলে প্রাণের ঝুঁকি তৈরি করতে পারে।”

তিনি আরও বলেন, আশপাশের এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে রাখা এবং নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি। গ্যাসের মাত্রা বিপজ্জনক হওয়ায় বিশেষভাবে সতর্ক থাকা দরকার।

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা গ্যাস ডিটেকটর ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।

ঘটনাস্থলে সতর্কতা এবং দ্রুত কার্যক্রম পরিচালনার মাধ্যমে আতঙ্ক ও দুর্ঘটনার ঝুঁকি কমানো হচ্ছে। জনগণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মিরপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close