সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      
রাকসুতে মেয়েদের সবকটি হলে শিবিরের জয়জয়কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:২২ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবকটি হলে সহ-সভাপতি (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রকাশিত ফলাফলে রোকেয়া, মুন্নুজান, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেসা ও জুলাই ৩৬ হলের ফলাফলের বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

ভিপি পদে ছয়টি হল মিলিয়ে মোস্তাকুর রহমান জাহিদ ৪,২৫৭ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ১,২০৬ ভোট।

জিএস পদে ছয়টি হলে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার ৩,৬৮৬ ভোট পেয়ে শিবির সমর্থিত প্রার্থীকে ছাড়িয়ে এগিয়ে রয়েছেন।

এজিএস পদে ছয়টি হলে শিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ২,২৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১,৭০৭ ভোট।

উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০১। ভোটগ্রহণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদ রয়েছে। এছাড়া, সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু নির্বাচনের এই ফলাফলের মাধ্যমে দেখা যাচ্ছে, মেয়েদের সবকটি হলে ছাত্রশিবিরের প্রার্থীরা বিশেষভাবে শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকার কথা উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close