শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলের ঘাটাইলে সুতার মিলে আগুন, কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:২০ AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুনোগ্রাম হাজীনগর এলাকায় একটি সুতার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে। মিলের শ্রমিক ও আশপাশের মানুষরা জানান, হঠাৎ মিলের ভেতর থেকে ধোঁয়া এবং আগুন দেখা যায়। তারা নিজ উদ্যোগে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু সফল হননি।

পরবর্তীতে ঘাটাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঘাটাইল ও কালিহাতীর আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেওয়া হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার তৎপরতার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ বলেন, দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মিলের যন্ত্রপাতি ও কাঁচামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পরও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, আগুনের ধোঁয়া এলাকায় বিস্তৃত হওয়ায় আশপাশের মানুষও আতঙ্কিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আগুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close