সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       
রাকসু ফলাফল: ৮ হলে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:৫২ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৮টি হলের ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তার প্রতিদ্বন্দ্বি ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবিরকে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ঘোষিত ফলাফলে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫৪৭৮ ভোট, আর আবির পেয়েছেন ১৪৭৬ ভোট।

জিএস পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার, যিনি পেয়েছেন ৪৭৭৫ ভোট। শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ২৭৮১ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ২৯৬৪ ভোট নিয়ে এগিয়ে আছেন, অন্যদিকে ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২২৮৭ ভোট।

ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্র থেকে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল ৫টা থেকে ফলাফল গণনা শুরু হয়।

এইবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১। ২৩টি কেন্দ্রে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের মধ্যে নারী ৩৯.১০% এবং পুরুষ ৬০.৯০%।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close