বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে সংঘর্ষ, আহত সাংবাদিকসহ অনেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:০০ AM

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ইট-পাটকেল ছোড়াছুড়িতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাবির শাহনেওয়াজ হোস্টেল সংলগ্ন ফুটপাত এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শাহনেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঢাবির এক শিক্ষার্থী বলেন, “রাতে হঠাৎ গণ্ডগোল শুরু হয়। বাইরে বের হয়ে দেখি সবাই দৌড়াচ্ছে, কেউ ইট ছুড়ছে। কিছু বোঝার আগেই হোস্টেলের গেট বন্ধ করে দিতে হয়।”

ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তাদের একাধিক সহপাঠী আহত হয়েছেন।

উত্তেজনা পুরোপুরি প্রশমিত না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শাহনেওয়াজ হোস্টেল ও আশপাশের এলাকায় অধিক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   ঢাকাকলেজ   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close