বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৪:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরওয়ের কাছে ধরাশায়ী হলো ইসরায়েল। এদিন অনিচ্ছা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামে নরওয়ে।

গতকাল ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে রাতটা ছিলো যেনো পেনাল্টি মিসের। এক রাতেই পেনাল্টি মিস করেছেন চার তারকা ফুটবলার।

নরওয়ের হয়ে এক পেনাল্টি দুবার মারার সুযোগ পেয়েও গোল করতে পারেননি আর্লিং হলান্ড। পর্তুগালের জয়ের রাতে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। জর্জিয়ার বিপক্ষে স্পেন জিতলেও পেনাল্টি মিস করেছেন ফেরান তোরেস। একইভাবে ইতালির জয়ের রাতে পেনাল্টি মিস করেছেন মাতেও রেতেগুই।

ম্যাচের প্রথম গোলটি ইসরায়েল থেকে উপহার হিসেবেই পায় নরওয়ে। আলেকজান্ডার সোরলথের ক্রস থেকে ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি নিজের জালেই বল জড়িয়ে দিলে এগিয়ে যায় নরওয়ে। ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের ২৭তম মিনিটে নিজের প্রথম গোল করেন হলান্ড। এরপর আরও এক আত্মঘাতী গোল করে বসে ইসরায়েল।

ম্যাচে ২৮ মিনিটে ইসরায়েল গোলরক্ষক পেরেতজের ক্লিয়ারেন্স সরাসরি ডিফেন্ডার ইদান নাখমিয়াসের গায়ে লেগে জালে ঢুকে যায়। তাতে ৩-০ গোলের লিড পেয়ে যান হলান্ডরা। ৫৮তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। এরপর ম্যাচের ৭২ মিনিটে আন্তোনিও নুসারের ক্রস থেকে ব্যাক পোস্টে হেড দিয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই তারকা ফরোয়ার্ড।


ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হলান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক এবং রেকর্ড গড়ার দিনে ইসরায়েলকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে গুরুত্বপূর্ণ ধাপ পার করল নরওয়ে।

তবে এদিন নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গিয়েছে নরওয়ের সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে। স্লোগানে স্লোগানে তারা নিজের দলকে উচ্ছ্বাসিত করার পাশাপাশি সমর্থন দিয়ে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনিদের। যদিও এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানের ঘোষণা পূর্বেই দিয়েছিলো পৃথিবীর সবচেয়ে উত্তরের এই দেশটি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নরওয়ে   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close