বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই      ● সোনারগাঁয়ে সকালে যাত্রীবাহী বাস-ট্রাকে আগুন, আতঙ্কে যাত্রীরা      ● সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক      ● দুই বছর পর গাজায় ইসরাইলের নতুন স্থল অভিযান      ● তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি      ● আঞ্চলিক এভিয়েশন হাব হতে আইসিএওর সহযোগিতা চাইল বাংলাদেশ      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা      ● রাঙ্গাবালীতে বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল      ● শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা      ● বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মুলাদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন      ● সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      
আজকে সোনার দাম কতো?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর) নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

বাজুস আরো জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সোনার আজকের বাজারদর

☛ ২২ ক্যারেটঃ ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা

☛ ২১ ক্যারেটঃ ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা

☛ ১৮ ক্যারেটঃ ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা

☛ সনাতন পদ্ধতিঃ ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা

এদিকে, সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও।

রূপার আজকের বাজারদর 

☛ ২২ ক্যারেটঃ প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫১ টাকা।

☛ ২১ ক্যারেটঃ প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকা।

☛ ১৮ ক্যারেটঃ প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকা।

☛ সনাতন পদ্ধতিঃ প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকা।

এদিকে স্বর্ণ এবং রূপার ক্রমাগত এমন দাম বৃদ্ধির ফলে বেশ আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নির্ধারণ   সোনা   দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close