বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই      ● সোনারগাঁয়ে সকালে যাত্রীবাহী বাস-ট্রাকে আগুন, আতঙ্কে যাত্রীরা      ● সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক      ● দুই বছর পর গাজায় ইসরাইলের নতুন স্থল অভিযান      ● তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি      ● আঞ্চলিক এভিয়েশন হাব হতে আইসিএওর সহযোগিতা চাইল বাংলাদেশ      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা      ● রাঙ্গাবালীতে বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল      ● শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা      ● বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মুলাদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন      ● সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      
গজারিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই
মহিউদ্দিন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ AM

মুন্সীগঞ্জের গজারিয়ায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে লাগা আগুনে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের পশ্চিমপাড়ায় 
হজরত আলীর ছেলে মিয়াজ নিয়াজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মিয়াজ নিয়াজীর সেমিপাকা বসতঘরে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই বসত ঘরটির অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক মিয়াজ নিয়াজী বলেন, বসত ঘরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

এবিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বাড়ির অন্য ঘরগুলোও পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল। প্রাথমিক ভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মুন্সীগঞ্জ   অগ্নিকাণ্ড   গ্যাস সিলিন্ডার   এলপিজি   ফায়ার সার্ভিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close