প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ১০:৫১ PM

সংগৃহীত ছবি
হাড্ডাহাড্ডি লড়াই করে হংকংয়ের কাছে শেষ মুহূর্তে হারলো বাংলাদেশ।
শেষ মুহূর্তের গোলে নাটকীয় হারে হোম ম্যাচে পয়েন্ট হাতছাড়া করেছে বাংলাদেশ ফুটবল দল। হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ সমতায় ফেরার পরও শেষ সেকেন্ডের গোলে ৪-৩ ব্যবধানে হেরে যায় হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
ম্যাচের ১৩তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে বাংলাদেশকে লিড দেন হামজা চৌধুরি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে সমতায় ফেরে হংকং। বিরতির পর পাঁচ মিনিটের মাথায় তারা লিড নেয় এবং ডিফেন্সের ভুলে রাফায়েল মার্কিসের গোলে ব্যবধান বাড়ায় ৩-১ করে।
শেষ দিকে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ৮৪ মিনিটে গোল করেন শেখ মোরসালিন। যোগ করা সময়ের নবম মিনিটে তার কর্নার থেকে কানাডা প্রবাসী সামিত সোমের হেডে ম্যাচে সমতা আসে (৩-৩)। কিন্তু শেষ বাঁশির আগমুহূর্তেই হ্যাটট্রিক সম্পন্ন করে হংকংকে জয় এনে দেন রাফায়েল মার্কিস।
এই হারে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তলানিতে বাংলাদেশ। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং, সিঙ্গাপুরের ৫ এবং ভারতের ২ পয়েন্ট। ৪৫ বছর পর এশিয়া কাপ খেলার স্বপ্ন এখন অনেকটাই কঠিন হয়ে গেল বাংলাদেশের সামনে।
স্বদেশ প্রতিদিন/শাহো