সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
চলন্ত বিমানের মনিটর ঘুষি মেরে ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ১২:৩৯ এএম

লন্ডন থেকে সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মনিটর ভাঙার অভিযোগে এক যাত্রীকে আটক করে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটটি সিলেটে পৌঁছানোর আগে শওকত আলী উত্তেজিত হয়ে নিজের সিটের সামনের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন বলে জানা গেছে। ফ্লাইট অবতরণের পরপরই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।

ঘটনার পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বিমান   মনিটর   লন্ডন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close