বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওপর হামলা, আহত ৬ জন
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:০৯ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ২:২৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর লোহালিয়ায় মামলা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা যায়।

গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আবদুর রহমান, এএসআই জহির উদ্দিন, সাইফুল ইসলাম (কনস্টেবল), মো. মহিবুল্লাহ (কনস্টেবল), রানা (কনস্টেবল) এবং স্থানীয় মফিজুল মৃধা ওরফে মাসুদ মৃধা (৩৮)। গুরুতর আহত মফিজুল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- লোহয়ালিয়া ইউনিয়নের উত্তর লোহালিয়া গ্রামের মৃত মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আমিনুল হক চৌধুরী (৪৮), একই ইউনিয়নের পাজাখালী গ্রামের রমজান আলীর ছেলে মো. পলাশ হাওলাদার (২৩) এবং মৃত আমজেদ আলীর ছেলে রমজান আলী (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই গ্রুপের সংঘর্ষ শুরু হওয়ার পরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর হামলা শুরু করে। এতে পুলিশের ৫ জন সদস্য আহত হয়েছে। এরমধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় আছেন। অন্য চারজন বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‍‍“সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   সংঘর্ষ   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close