বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মণিরামপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:২৫ পিএম

যশোরের মণিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে ঘটনাগুলো ঘটে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা গ্রাম ও কুলটিয়া গ্রামে।

প্রথম ঘটনাটি ঘটে মাসনা গ্রামে। নিহত আবদুস সাত্তার (৫০) পেশায় একজন কৃষক। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি মাছ ধরার জন্য বাড়ির পাশে একটি নালায় ঘুনি পেতে যান। পরে গভীর রাতে ঘুনি তুলতে গিয়ে তিনি পাশের একটি মাছের ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। ঘের মালিক চুরির আশঙ্কায় পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। এতে ঘটনাস্থলেই আবদুস সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

অন্যদিকে, একই উপজেলার কুলটিয়া গ্রামে অমল রায় (৫০) নামের আরেক কৃষক আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান তিনি। সকালে স্ত্রী নিভা রায় দেখতে পান, বারান্দার ফ্যানের হুকে গামছা দিয়ে ঝুলে আছেন তার স্বামী। এরপর প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে দুটি পৃথক অপমৃত্যুর মামলা করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  মণিরামপুর   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close