প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি
শুরুর দিকের লড়াই শুরু করেছিলেন শবনম মোস্তারি, আর শেষটায় ঝড় তুলেছেন রাবেয়া খান। তাদের দুইজনের অবদানে নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৭৮ রান।
গুয়াহাটিতে এই স্কোরে ইংল্যান্ডকে হারাতে হলে মারুফা আক্তার ও নাহিদা আক্তারের দারুণ বোলিং প্রয়োজন হবে।
তবে টস হেরে ব্যাটিংয়ে নামার পর শুরুটা বাংলাদেশের জন্য সহজ হয়নি। মাত্র ২৫ রানের মধ্যে দুই উইকেট হারায় দল। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ফিফটি করা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের ৪ রানের ইনিংসের সময় আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এরপর শারমিন আক্তারকে সঙ্গী করে মোস্তারি ৩৪ রানের জুটি গড়ে দলীয় ধাক্কা সামলানোর চেষ্টা করেন। কিন্তু শারমিন ৩০ রানে আউট হওয়ার পর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একপ্রান্ত ধরে রেখে রান বাড়ানোর দায়িত্বে ছিলেন ফিফটি করা মোস্তারি।
অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় মোস্তারি করেছেন ৬০ রান, ইনিংসটি সাজিয়েছেন ৮ চার দিয়ে।
শেষ দিকে রাবেয়া খান অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যা না হলে বাংলাদেশ এই সংগ্রহ করতে পারত না। তার ইনিংসের স্ট্রাইকরেট ১৫৯.২৫, ৬ চার ও ১ ছক্কার মাধ্যমে সাজানো। পুরো ইনিংসে বাংলাদেশ একমাত্র ছক্কা হাঁকাতে পেরেছে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন।