বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শাপলা প্রতীক চেয়ে আবারও ইসিকে চিঠি এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:২৮ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে ‘শাপলা’ প্রতীক দাবি করেছে। দলটি জানিয়েছে, শাপলা, সাদা শাপলা কিংবা লাল শাপলা—এই তিন ধরনের যেকোনো একটি প্রতীক তাদের বরাদ্দ দিতে হবে।

মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত চিঠিটি ই-মেইলের মাধ্যমে ইসির সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে শাপলার সাতটি নমুনাও সংযুক্ত করেছে দলটি।

এর আগে ৩০ সেপ্টেম্বর ইসির পাঠানো চিঠির জবাবে এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করে জানায়। দলটি জানায়, নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণযোগ্য নয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপিও রয়েছে। দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা জানতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা ইসির চিঠির জবাব ই-মেইলে পাঠিয়েছি। ইসি সচিব বিদেশে থাকায় সরাসরি সাক্ষাৎ হয়নি। ইসির ৫০টি প্রতীকের তালিকা থেকে কোনোটি আমরা বাছাই করিনি। আমাদের একমাত্র দাবি ‘শাপলা’ প্রতীক।”

তিনি আরও জানান, “ইসির প্রতীক তালিকা সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। শাপলা প্রতীক তালিকাভুক্ত হলে জমা দেওয়া নমুনাগুলির মধ্যে থেকে একটি বেছে নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close