শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১২:২২ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ১২:৩০ PM

মিসরের পর্যটন শহর শারম এল শেখে যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল একে ‘সীমিত’ অভিযান বললেও এতে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নিহত হন খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেন। ইসরায়েল প্রথমেই সেটিতে সমর্থন জানায় এবং পরে ৩ অক্টোবর গাজার শাসকগোষ্ঠী হামাস-ও সম্মতি দেয়।

উভয়পক্ষ সম্মতি দেওয়ার পর ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা বন্ধের আহ্বান জানান। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, আইডিএফকে (ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী) হামলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে গাজার স্থানীয় সূত্রগুলো বলছে, হামলা বন্ধ হয়নি। গত তিন দিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও ১০৪ জন ফিলিস্তিনি। এর মধ্যে কেউই সামরিক অভিযান নয়, বরং সাধারণ নাগরিক- বেশিরভাগই খাদ্য, পানি বা ওষুধ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

ইসরায়েলের সরকারি মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান দাবি করেছেন, ‘ট্রাম্পের অনুরোধের পর থেকে গাজায় কেবল রক্ষণাত্মক অভিযান চলছে।’
তবে বাস্তব চিত্রে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।

এদিকে, মিসরের দৈনিক আল কাহেরা নিউজ জানিয়েছে, গতকাল সোমবার মিসরের শারম এল শেখে শুরু হয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা। এতে অংশ নিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও হামাসের প্রতিনিধি দল। প্রথম ধাপে মূলত আলোচনা হয়েছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি সংক্রান্ত বিষয়ে।

আজ ৭ অক্টোবর। দুই বছর আগে এই দিনে ভোরবেলায় ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে এসেছিল হামাসের যোদ্ধারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। ২ বছর ধরে চলমান এই ভয়াবহ অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন।

সূত্র : আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল   ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close