মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভারতের ভিসা নিয়ে সুখবর দিলেন বিক্রম মিশ্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ পিএম

ভারত বাংলাদেশিদের জন্য আবারও ভিসা ইস্যুর হার বাড়াতে যাচ্ছে। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)-এর সঙ্গে মতবিনিময়কালে এমন ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের একটি বড় ভিসা কার্যক্রম রয়েছে। গত বছরের ৫ আগস্টের ঘটনার কারণে কিছুটা সীমিত হলেও, এখন তা আবার বাড়ানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে।’

পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই, অতীতের দিকে নয়। নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছিল, তবে এখন তা স্বাভাবিকের পথে এবং কর্মীসংখ্যাও বাড়ানো হয়েছে।’

উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে ভারত সফরে রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   ভিসা   বিক্রম মিশ্রি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close