প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ পিএম

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১.৬৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৮০ বিলিয়ন ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
অর্থবছর ২০২৫-২৬ এর ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৮,৮০০ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ৬,৯৬৭ মিলিয়ন ডলার ছিল। অর্থাৎ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।
শুধু অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা ৪২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ