বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্ব শান্তির জন্য ট্রাম্পের মতো অবদান রাখেননি কেউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:০১ পিএম

ইসরায়েলি অধিকার সংস্থা হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম (এইচএমএফএফ) সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের আহ্বান জানিয়েছে। সংস্থার দাবি, ট্রাম্প “অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বিরল দৃঢ়তা” দেখিয়েছেন।

নরওয়ের নোবেল কমিটিকে লেখা চিঠিতে ফোরাম জানিয়েছে, ট্রাম্প এমন কিছু সম্ভব করেছেন, যা অনেকের চোখে অসম্ভব মনে হয়েছিল। তারা জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শেষ জিম্মি ঘরে ফিরা পর্যন্ত তিনি থামবেন না।

ফোরামের বক্তব্য অনুযায়ী, “ট্রাম্পের হাতে এখন একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা আছে, যা অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং এই ভয়াবহ সংঘাত সমাপ্তির লক্ষ্য রাখে।” তারা আরও উল্লেখ করেছে, “গত এক বছরে বিশ্ব শান্তির জন্য ট্রাম্পের মতো অবদান কেউ রাখেননি—না কোনো নেতা, না কোনো সংস্থা।”

এই আহ্বান আসে এমন সময়ে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার সূচনা মিসরে হতে যাচ্ছে, যা ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে।

ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার চান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, তার সম্ভাবনা খুব সীমিত। তিনি দাবি করেছেন, গত কয়েক মাসে তিনি ছয় থেকে সাতটি যুদ্ধ মীমাংসা করেছেন, যদিও বিশেষজ্ঞরা এটিকে অতিরঞ্জিত হিসেবে দেখছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নোবেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close