বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি      ● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      
মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে ওই নারী নেত্রীকে ওসির বাসায় যেতে বলা, মামলা, দুই লাখ টাকা ও গ্রেপ্তার পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলাপ করতে শোনা যায়।

ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তার বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এসময় তাকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এসময় ওই নারী নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়।

অডিওর অন্য অংশে ওই নারী নেত্রী তার বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে ওসি তাকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসিকে বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেন।

গত ১০ নভেম্বর দিনগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ করেছেন। এসব অভিযোগের বিষয়ে তিনি প্রতিকার দাবি করেন।

অন্যদিকে অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

https://www.facebook.com/reel/1207910408234432






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close