বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাঁচা মরিচের কেজি ৪৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:২০ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ৩:৫০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেড়েছে কাঁচা মরিচের দাম, তিন দিনের ব্যবধানে প্রকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধারণা করা হচ্ছে টানা বৃষ্টি ও দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অস্থির হয়ে উঠেছে রাজধানীর কাঁচা মরিচের বাজার।  

আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।

সরেজমিন দেখা যায়, কাঁচা মরিচ প্রকারভেদে কেজিতে ২৫০ টাকা বেড়ে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, “টানা বৃষ্টি ও আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে।” তবে দুই একদিনের মধ্যে দাম কিছুটা কমে আসবে বলে জানান তারা।

সবজি বিক্রেতা আমিনুল বলেন, “পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা ১৬০০ থেকে ১৭০০ টাকা। এরপর যাতায়াত খরচ তো রয়েছেই। প্রতিদিন এক থেকে দুই পাল্লা মরিচ আনলেও আজ ১ কেজি মরিচ এনেছি। দুই একদিনের মধ্যে দাম না কমলে মরিচ বিক্রি বন্ধ করে দেবো।”

তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় তিনশো টাকা বেড়েছে বলে জানিয়ে আরেক বিক্রেতা বলেন, “তিনদিন আগেও ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছি। গতকাল ৪০০ টাকা বিক্রি করলেও আজ পাইকারি বাজারেই কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা।”

এদিকে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও দেখা গেছে ক্ষোভ। তারা বলছেন, “এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না।”

ক্রেতারা অভিযোগ করে আরো বলছেন, “বাজারে সরকারের মনিটরিং জোরদার করা প্রয়োজন। দিনে দিনে বেড়েই চলছে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কাঁচা মরিচ   কেজি   দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close