বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:২৯ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ৩:৩৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৩৫) নামে এক যুব জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন গাজী ওই ইউনিয়নের বাকশা তাতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে এবং কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের আমীর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি আল মামুন প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশে বের হন। দুপুরে তিনি একই ইউনিয়নের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে একটি লোহার গেট বসানোর কাজ করছিলেন। কাজের সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ও ড্রিল মেশিন ব্যবহার করছিলেন। হঠাৎ ড্রিল মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গেটের ভারী লোহার অংশ তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

এদিকে, এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতের স্বজনরা জানান, আল মামুন ছিলেন পরিশ্রমী, সদালাপী ও ভদ্রচরিত্রের মানুষ। তিনি পরিবার ও সমাজের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   বিদ্যুৎস্পৃষ্ট   জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close