বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করল ফ্রান্স ও জার্মানি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১২:১৫ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ১২:১৮ PM


২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন ম্যাচগুলোর জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানি। ইনজুরি ও ফর্ম বিবেচনায় এনে উভয় দলেই দেখা গেছে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ।

লিভারপুলের হয়ে সর্বশেষ ম্যাচে ইনজুরির শঙ্কা থাকলেও ফ্রান্সের ২৩ সদস্যের দলে রাখা হয়েছে স্ট্রাইকার হুগো একিটিকেকে। চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পরও তাকে রেখেই দল সাজিয়েছেন কোচ দিদিয়ের দেশঁ। ২৩ বছর বয়সী একিতিকে সেপ্টেম্বরে জাতীয় দলে প্রথমবার ডাক পান, ইউক্রেইনের বিপক্ষে অভিষেকের পর খেলেছেন আইসল্যান্ডের বিপক্ষেও।

এবারের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেসে দুর্দান্ত ফর্মে থাকা জিন-ফিলিপ মাতেতা। এছাড়াও আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, কিংসলে কোমান ও ব্র্যাডলি বারকোলা। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন উসমান দেম্বেলে।

আগামী ১১ অক্টোবর ঘরের মাঠে আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ১৪ অক্টোবর তারা আইসল্যান্ডে মুখোমুখি হবে স্বাগতিক দলের।

ফ্রান্সের পাশাপাশি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দল ঘোষণা করেছে জার্মানিও। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দল গড়েছেন কোচ ইউলিয়ান নাগেলসম্যান। ইনজুরির কারণে দলে নেই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্টোনিও রুডিগার এবং বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। তবে ফিরে পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেককে।

মাঝমাঠে রয়েছেন অভিজ্ঞ জোশুয়া কিমিচ ও লিওন গোরেটজকার মতো তারকারা। আক্রমণভাগে রাখা হয়েছে তরুণ তিন স্ট্রাইকার ম্যাক্সিমিলিয়ান বেয়ার (ডর্টমুন্ড), জোনাথন বুর্কার্ড (ফ্রাঙ্কফুর্ট) এবং নিক ওলটেমাডে (নিউক্যাসল)-কে।

জার্মানি ১০ অক্টোবর মুখোমুখি হবে লুক্সেমবার্গের, আর ১৩ অক্টোবর খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে।

ফ্রান্স দল :

গোলরক্ষক: লুকাস শেভালিয়ার, মাইক ম্যাগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, ডেওট উপমেকানো।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মানু কোনে, মাইকেল ওলিসে, আদ্রিয়েন রাবিওট, খেফ্রেন থুরাম।

ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, কিংসলে কোমান, হুগো একিতিকে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার এনকুনকু।

জার্মানি দল :

গোলরক্ষক: অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল, ফিন দাহমেন।

ডিফেন্ডার: ওয়াল্ডেমার অ্যান্টন, রিডল বাকু, নাথানিয়াল ব্রাউন, রবিন কোচ, ডেভিড রাউম, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ।

মিডফিল্ড: করিম আদেয়েমি, নাদিম আমিরি, রবার্ট অ্যান্ড্রিচ, সার্জ জিনাব্রি, লিওন গোরেটজকা, জোশুয়া কিমিচ, জেমি লেভেলিং, ফেলিক্স নেমেচা, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান উইর্টজ।

ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেয়ার, জোনাথন বুর্কার্ড, নিক ওলটেমাডে।


স্বদেশ প্রতিদিনি/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করল ফ্রান্স ও জার্মানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close