বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেলিংহ্যাম এবার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে ছন্দে না থাকলেও গত মৌসুমের পারফরমেন্সের ভিত্তিতে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জুড বেলিংহ্যাম। 

গতকাল বুধবার (১ অক্টোবর) ইংল্যান্ড ফুটবল সমর্থকদের ভোটে সেরা হওয়ার খবর জানানো হয়। ডেক্লান রাইস হয়েছেন দ্বিতীয় এবং হ্যারি কেইন তৃতীয় হয়েছেন এই নির্বাচনে।

এর আগে গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার। তারও আগে পরপর দুই বছর ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বুকায়ো সাকা। 

বেলিংহ্যাম বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৮ ম্যাচ খেলে গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে ইংলিশরা।

উল্লেখ্য, ২২ বছর বয়সি বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় ওয়েন হারগ্রিভস প্রথম এমন কীর্তি গড়েছিলেন।

এদিকে ইনজুরি কাটিয়ে আসার পর এখনও রিয়াল মাদ্রিদ কিংবা ইংল্যান্ড জাতীয় দল কোথাও নিজের সেরা ছন্দে ফিরতে পানেনি এই সেন্টার মিড ফিল্ডার।

তবে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে এই পুরস্কার জেতায় অভিনন্দন জানিয়ে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন। আশা প্রকাশ করে তারা বলেন, তিনি খুব দ্রুতই আবার নিজের মাঝ মাঠের দায়িত্ব বুঝে নিবেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বেলিংহ্যাম   ইংল্যান্ড   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close