সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      
দুর্দান্ত ফিচারে ভরা এআই স্মার্ট চশমা উন্মোচন মেটার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার দুর্দান্ত ফিচারে ভরা এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে এই প্রযুক্তি উন্মোচন করেছে তারা।

মেটা জানিয়েছে, চশমাটি ব্যবহারকারীর পার্সোনাল সুপারইন্টেলিজেন্স বাড়াতে সাহায্য করবে। এছাড়া এর মাধ্যমে স্মৃতি শক্তি উন্নত, চারপাশের তথ্য সহজে বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

সুবিধাঃ

রে-বেন ব্র্যান্ডের লোগোযুক্ত নতুন এ স্টাইলিশ চশমায় রয়েছে অত্যাধুনিক সব সুবিধা। এটি হাতের ইশারায় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহারকারীর কাজ সহজ করবে। চশমাটির ডান লেন্সে ছোট এআর ডিসপ্লে রয়েছে। এটি নোটিফিকেশন, ম্যাপ নির্দেশনা, ইনস্ট্যান্ট চ্যাট, কল এবং লাইভ ট্রান্সলেশন প্রদর্শন করতে পারে।
 
চশমায় এআই ফিচার যুক্ত থাকায় এটি ছবি, ভয়েস কমান্ড এবং ভিজ্যুয়াল ইনপুটের মাধ্যমে কাজ করতে পারে। ফোন স্পর্শ না করেই হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারঃ

চশমাটি দিয়ে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ থাকা যাবে। লাইভ ট্রান্সলেশন সুবিধা থাকায় এর মাধ্যমে কথোপকথন রিয়েল-টাইমে সাবটাইটেল আকারে দেখা যাবে।

বৈশিষ্ট্যঃ
 
ক্লাসিক ওয়েফেরার স্টাইলের ডিজাইন এবং ওয়াটার-রেসিস্ট্যান্ট বৈশিষ্ট্য থাকায় চশমাটিকে সাধারণ চশমার মতোই দেখায়।
 
এ চশমার ব্যাটারি লাইফ প্রায় ৬ ঘণ্টা। তবে রিস্টব্যান্ড ব্যবহার করলে কিছুটা বেশি সময় চালানো যাবে। চশমার গ্লাসে এলইডি থাকায় দেখা যাবে কখন নিরাপত্তা নির্দেশিকা ক্যামেরা চালু আছে।
 
মূল্যঃ
 
মেটা চশমাটির মূল্য নির্ধারণ করেছে ৭৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ৯৭ হাজার ৩৫৫ টাকা। তবে আমদানির খরচ ও ট্যাক্স যোগ করা হলে দাম আরও বাড়তে পারে।
 
উল্লেখ্য, মেটার তৈরি নতুন এআই স্মার্ট চশমাটি পুরোপুরি স্মার্টফোনের বিকল্প নয়। বর্তমানে এটি স্মার্টফোনের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হলেও  প্রযুক্তির উন্নতির সঙ্গে এটি আরও উন্নত ভার্সনে রূপান্তর করা হবে যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে স্মার্টফোনের শক্তিশালী বিকল্প।

এই প্রযুক্তি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে ডিভাইস প্রেমিদের মাঝে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা প্রকাশ করে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফিচার   এআই   মেটা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close