বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবিতে খাদ্য পুষ্টি সমৃদ্ধকরণে কর্মশালা অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দেশে খাদ্য পুষ্টি সমৃদ্ধকরণের গুরুত্ব’ শীর্ষক কর্মশালা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কৃষি অনুষদীয় কনফারেন্স হলে প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার (পিএমএইচসিএল) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শরীফুল হক ভূঁইয়া এবং জিএআইএন এর লিড ড. আশেক মাহফুজ। সভায় সভাপতিত্ব করেন পিএমএইচসিএল এর পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেন। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সহযোগী পরিচালক অধ্যাপক ড. মাহমুদুল আলম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ। এছাড়া জিএআইএন এর প্রজেক্ট ম্যানেজার মো. আবুল বাসার চৌধুরী এবং ড. আশেক মাহফুজও প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় বক্তারা খাদ্য পুষ্টি সমৃদ্ধকরণে কেন্দ্র স্থাপন, জাতীয় কৌশলপত্র প্রণয়ন, খাদ্যমান নিয়ন্ত্রণ ও বাজার তদারকি, গবেষণা কার্যক্রম এবং ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সচেতনতা থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণের অভাবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা বাড়ছে। গবেষণা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে তা প্রতিরোধ সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, কোরিয়ার গবেষণা অভিজ্ঞতা অনুসরণযোগ্য এবং উদ্ভাবনগুলো অবশ্যই পেটেন্ট করা উচিত। এর মাধ্যমে গবেষকরা স্বীকৃতি ও আর্থিক সুবিধা পাবেন, দেশও উপকৃত হবে।

অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক, রেজিস্ট্রার, ট্রেজারার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close