বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নরসিংদীতে ৩ খুনের প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৯:১৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে যুবদল নেতাসহ ৩ জন হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে আলোকবালী ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ১৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনজন মানুষ খুন হয়েছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলেও জানান তারা। বক্তারা অবিলম্বে চিহ্নিত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, প্রচার সম্পাদক ইলিয়াস ভূইয়া, ক্রীড়া সংগঠক আওলাদ হোসেন মোল্লা, নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস শরীফ আহমেদ, আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল বাতেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজনৈতিক আশ্রয়ে একের পর এক খুন হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় জনগণের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা দ্রুত অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরীর শেল্টারে থাকা নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের দ্বীপু ও অ্যাডভোকেট আসাদের নেতৃত্বে বিএনপির বহিষ্কৃত আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতাসহ ৩ জন নিহত হন।



স্বদেশ প্রতিদিন/শাহো




আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   প্রতিবাদ   মানববন্ধন   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close