বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু উদ্বোধন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম

চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। রবিবার উদ্বোধনের পর থেকেই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬২৫ মিটার (২,০৫১ ফুট) উচ্চতায় নির্মিত এ সেতু পূর্বের রেকর্ডধারী বেইপানজিয়াং ব্রিজকেও ছাড়িয়ে গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলী, স্থানীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ একে “গর্বের প্রতীক” হিসেবে আখ্যা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, মেঘমালা ঘেরা আকাশের নিচে নীল রঙের বিশাল সাপোর্ট টাওয়ারের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে।

গুইঝো প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান ঝাং ইয়িন জানান, এই সেতু চালুর ফলে দুই পাশের ভ্রমণ সময় দুই ঘণ্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমে এসেছে। তার মতে, এটি শুধু যাতায়াত সহজ করবে না, বরং অঞ্চলটির অর্থনীতি ও সামাজিক উন্নয়নে নতুন গতি আনবে।

সেতুটির মূল স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার, যা পাহাড়ি অঞ্চলে নির্মিত সেতুগুলোর মধ্যে বিশ্বের দীর্ঘতম স্প্যান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে কাঠামোগত উচ্চতার বিচারে এখনও ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট শীর্ষে রয়েছে।

চীন গত কয়েক দশকে অবকাঠামো উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। বিশেষ করে গুইঝো প্রদেশে বিশ্বের শীর্ষ ১০০ উঁচু সেতুর প্রায় অর্ধেকই নির্মিত হয়েছে, যা এ অঞ্চলের উন্নয়নযাত্রাকে বিশ্বদরবারে নতুনভাবে উপস্থাপন করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  হুয়াজিয়াং   গ্র্যান্ড   ক্যানিয়ন   ব্রিজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close